বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা
বড়াইগ্রামে বুধবার নিখোঁজের একদিন পর পুকুরে ভাসমান অবস্থায় শিশুর লাশ উদ্ধার করেছেন স্বজনরা। নিহতের নাম জিহাদ হোসেন (৯)। সে উপজেলার জোনাইল ইউনিয়নের নাজিরপুর গ্রামের আলমাস হোসেনের ছেলে।
জোনাইল ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক জানান, মঙ্গলবার বিকালে জিহাদ বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে খেলা করছিল। সন্ধ্যা ঘনিয়ে এলেও সে আর বাড়ি ফিরে আসেনি। এ ব্যাপারে রাতেই এলাকায় মাইকিংসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার সন্ধান মেলেনি। পরদিন সকালে স্থানীয়রা বাড়িসংলগ্ন পুকুরে তার লাশ ভাসমান অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে স্বজনরা লাশ উদ্ধার করেন।
