ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলায় মাদ্রাসাছাত্র নিহত

আপডেট : ১০ জুন ২০২০, ২১:২৫

চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা

সোনাইমুড়িতে ফুটবল খেলাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে হামলায় এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। নিহতের নাম সাইমন (১৬)। এ সময় গুরুতর আহত হয়েছে নিহতের ভাই শিমুল।

সোনাইমুড়ি থানার ওসি আব্দুস সামাদ জানান, এ ব্যাপারে এখনো থানায় কোনো মামলা হয়নি।