জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে সরকারি ওষুধ চুরির সময় হাতেনাতে দুই ফার্মাসিস্টকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। আটককৃতরা হলেন-নির্মল কুমার সরকার (৪৮) ও বশির উদ্দিন আহমদ (৪৮)।
বুধবার (১০জুন) দুপুরে তাদেরকে আটক করা হয়। সন্ধ্যায় তাদেরকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়। এর আগে মঙ্গলবার রাতে শেখ হাসিনা জাতীয় প্লাস্টিক এন্ড বার্ন ইনস্টিটিউট ও হাসপাতালে সরকারি ওষুধ চুরির সময় সিনিয়র স্টাফ নার্স তপন কুমারকে জাতীয় গোয়েন্দা সংস্থা আটক করে শাহবাগ থানা পুলিশে সোপর্দ করে।
আরো পড়ন: ছিন্নমূলদের পাশে ‘ভালোবাসার আম’ নিয়ে ‘ইকোহাট’
শেরেবাংলা নগর থানার ওসি জানে আলম মুন্সী বলেন, ‘দুপুরে তাদেরকে ২’শ ইনজেকশন ও ৩০ টি ট্যাবলেড চুরির সময় গোয়েন্দা সংস্থা হাতেনাতে আটক করে। পরে পুলিশের খবর দেওয়া হয়। সন্ধ্যায় পুলিশ গিয়ে তাদেরকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।’
ইত্তেফাকা/এএএম
