মহামারি করোনার সংক্রমণের বিস্তার কমানোর উদ্দেশ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড তাদের গ্রাহকদের অত্যন্ত সুরক্ষিত মোবাইল অ্যাপ ‘SIBL Now’ ব্যবহার করে ব্যাংকিং করার আহ্বান জানিয়েছে। এই অ্যাপটির মাধ্যমে দেশের যে কোনো স্থান থেকে যে কোনো সময় ব্যাংকে না এসে খুব সহজেই ব্যাংকিং করা যায়।
এরমাধ্যমে গ্রাহকরা সহজেই যে কোনো ব্যাংক হিসাবে টাকা পাঠাতে পারেন। ডিপিডিসি, ওয়াসা, ডেসকো, তিতাস ইত্যাদির ইউটিলিটি বিল প্রদানও করতে পারেন। এই অ্যাপের মাধ্যমে ক্রেডিট কার্ডের বিল প্রদান করা যায় খুব সহজেই। এই অ্যাপটির আরো একটি বড়ো সেবা হলো গ্রাহকগণ খুব সহজেই যে কোনো অপারেটরে মোবাইল রিচার্জ করতে পারেন এবং বিকাশ অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ অর্থ পাঠাতেপারেন। - প্রেস বিজ্ঞপ্তি
