ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বরিশাল জোনের বিশেষ ভার্চুয়্যাল ব্যবসায় উন্নয়ন সম্মেলন গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, মুহাম্মদ কায়সার আলী এবং মো. ওমর ফারুক খান। সম্মেলনে আরো বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, এ এ এম হাবিবুর রহমান ও মো. মোশাররফ হোসাইন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বরিশাল জোনপ্রধান মো. আমিনুর রহমান। - প্রেস বিজ্ঞপ্তি
