চলছে ঘুড়ি ওড়ানোর মৌসুম। মৃদু-মন্দ বাতাসে প্রিয় ঘুড়িটাও ওঠে অনেক ওপরে। ঘুড়ি ওড়ানোর এই আনন্দ অনেক সময় বিষাদে পরিণত হয় ছাদ থেকে পা পিছলে পড়ে গিয়ে। গ্রাম এলাকায় শিশু-কিশোররা মাঠে ঘুড়ি ওড়ালেও শহুরে শিশু-কিশোরদের ওড়াতে হয় বাড়ির ছাদে। বর্ষার সময় পিচ্ছিল হয়ে থাকা ছাদের কার্নিশে দাঁড়িয়ে ওড়ানোর সময় পা পিছলে নিচে পড়ে গিয়ে মারা যায় বছরে অনেক শিশু-কিশোর-যুবক। ঘুড়ি ওড়ানোর আনন্দ যাতে পরিবারের দুঃখের কারণ না হয়, এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে।
এম জাহিদুল ইসলাম
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
