মোবাইল ব্যাংকিং সার্ভিস চার্জ

আপডেট : ১০ জুন ২০২০, ২১:৪৬

মোবাইল ব্যাংকিং সেবা আমাদের জীবনযাত্রাকে অনেক সহজ করে দিয়েছে নিঃসন্দেহে। ইমারজেন্সি টাকা লেনদেনের ভরসা এখন মোবাইল ব্যাংকিং। দেশের যে কোনো প্রান্ত থেকে অতি দ্রুত টাকা পাঠানো বা আনা যায় বলে এটি সর্বসাধারণের কাছে বেশ জনপ্রিয়। কিন্তু লেনদেনে যে পরিমাণ সার্ভিস চার্জ দিতে হয় তা সর্বসাধারণের জন্য অতিরিক্ত। উদাহরণ হিসাবে বললে ধরুন বিকাশের কথা, সেখানে আমার টাকা আমাকেই  দেবে অথচ তারা ১.৮৫ শতাংশ হারে চার্জ কেটে নেবে। এরকম সকল মোবাইল ব্যাংকিংয়ের চার্জ অতিরিক্ত। মোবাইল ব্যাংকিংগুলোর লেনদেন দেশের মধ্যেই হয়, তাহলে সার্ভিস চার্জ এত বেশি কেন? উন্নত প্রযুক্তির এ যুগে এটা বেমানান। তাই মোবাইল ব্যাংকিং সার্ভিস চার্জের পরিমাণ কমিয়ে একটা সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দেওয়া হলে তা সর্বসাধারণের সুফল বয়ে আনবে।

আনিসুর রাহমান

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়