পাশে দাঁড়াও

আপডেট : ১০ জুন ২০২০, ২১:৪৭

এই সময়ের ছড়া 

কামাল হোসাইন

 

যাদের শ্রমে সুদিন তোমার

চড়ছ দামি গাড়ি

সেই তাদেরই ছাঁটাই করে

কোথায় দেবে পাড়ি?

 

মানব মুক্তির গান গেয়েছ

এইখানে সেইখানে

কান ফেটেছে হলভর্তি

করতালির বানে।

 

সেই তোমারই ছাঁটাইনীতি

কেমন করে মানি?

নাকি সেসব কথার কথা

মিথ্যে প্রলাপ-বাণী?

 

যাদের তুমি করবে ছাঁটাই

নয়তো একা তারা

কোটি মুখের অন্ন কাড়ার

দেবে সে ইশারা?

 

কালকে তুমি বাঁচবে, এমন

গ্যারান্টি নেই কোনো

পাশে দাঁড়াও, তাদের দূরে

ঠেলো না কক্ষনো।