সিকদার গ্রুপের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করা হচ্ছে

আপডেট : ১০ জুন ২০২০, ২২:৪৬

একটি বিশেষ মহল সিকদার গ্রুপের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করা হচ্ছে বলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে। ভবিষ্যতে এ ধরনের সংবাদ পরিবেশনের পূর্বে দায়িত্বশীলতার সঙ্গে যথাযথ অনুসন্ধান করবে বলে তাদের বিশ্বাস।

সকল সংবাদ মাধ্যম ও সংশ্লিষ্ট সকলের জানা থাকা প্রয়োজন যে সিকদার পরিবার যা এখন সিকদার গ্রুপ নামে প্রতিষ্ঠিত—সেই প্রতিষ্ঠানের চেয়ারম্যান জয়নুল হক সিকদার, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু পরিবারের নির্মম হত্যাকাণ্ডের পর এ দেশ থেকে ভারত পরবর্তীতে ১৯৮০ সালে সপরিবারে যুক্তরাষ্ট্রে ব্যবসার উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন। ১৯৮১ সালে সিকদার ইনকরপোরেট নামে করপোরেট কোম্পানি প্রতিষ্ঠা করে যুক্তরাষ্ট্রে দীর্ঘ সময় ধরে সিকদার গ্রুপ রিয়েল ইস্টেটসহ বিভিন্ন ব্যবসা পরিচালনা করে আসছে। যে সকল ব্যবসা হতে প্রাপ্ত মুনাফা থেকে বিদেশে বিনিয়োগ ও সম্পদ সৃষ্টি হয়েছে। দেশ থেকে অর্থ পাচার করে বিদেশে কোনো সম্পদ গড়ে তোলা হয়নি। দেশের অভ্যন্তরে বিভিন্ন ব্যবসা (যা প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে) থেকে আহরিত মুনাফা দেশে গ্রুপটির সম্পদ থাকাটাই স্বাভাবিক।

বিদেশে কথিত অর্থপাচারে ন্যাশনাল ব্যাংককে ব্যবহার এর যে সম্ভাবনার কথা বলা হয়েছে তা কল্পনাপ্রসূত কারণ, ন্যাশনাল ব্যাংক সৃষ্টির আগেই সিকদার গ্রুপ যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে পরিচিত। বিদেশে পাচারতো দূরের কথা বরং গ্রুপটি সময় সময় দেশে বৈদেশিক মুদ্রা আনয়ন করেছে। -প্রেস বিজ্ঞপ্তি