ফিলিস্তিনের পশ্চিম তীরের দখল নিয়ে ইসরাইলকে সতর্কবার্তা জার্মানির

আপডেট : ১১ জুন ২০২০, ০০:৪০

ফিলিস্তিনের পশ্চিম তীর দখল নিয়ে ইসরাইলকে কড়া সতর্কবার্তা দিয়েছে জার্মানি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস বলেন, পশ্চিম তীরের নিয়ন্ত্রণ নেওয়া হবে ইসরাইলের জন্য আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। গতকাল জেরুজালেম সফরকালে তিনি বলেন, ইউরোপ ইসরাইলের সঙ্গে সংলাপ চালাচ্ছে শান্তি প্রতিষ্ঠার জন্য। তবে ইসরাইল পশ্চিম তীর দখল করলে ইউরোপ এবং জার্মানি কী ধরনের প্রতিক্রিয়া দেখাবে সেই সম্পর্কে কিছু বলেননি পররাষ্ট্রমন্ত্রী। -আলজাজিরা