নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় গবাদিপশুর অনুমোদনহীন নকল ঔষধ এবং ভ্যাকসিন বিক্রির দায়ে পশু স্বাস্থ্য মেডিসিন কর্ণারের ব্যবসায়ী মুজাহিদ মিয়া (৩৬) নামে এক ব্যাক্তিকে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকাল সারে ৫ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী মেজিট্রেট আবুল কালাম আজাদ এ সাজা দেন।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার মাহফুজার রহমান জানান, নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা বাজারের পশু স্বাস্থ্য মেডিসিন কর্ণারের গবাদি পশুর ঔষুধ ব্যবসায়ী মুজাহিদ মিয়া অনুমোদন হীন ও নকল ঔষুধ বিক্রি করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে প্রাণিসম্পদ অফিসের ভেটেরেনারি সার্জন রাকিবুল ইসলামকে ঘটনা স্থলে পাঠালে তিনি অভিযোগের সত্যতা পান। পরে বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী মেজিট্রেট অবগত করলে তিনি পশু স্বাস্থ্য মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইনের ১৩ ধারা লঙ্ঘনের দায়ে ২০ ধারায় ওই ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের কারাদণ্ড প্রদান করেন।
ইত্তেফাক/বিএএফ
