চীন গেছে বিএনপির প্রতিনিধি দল

আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ০১:০৩

ইত্তেফাক রিপোর্ট

বিএনপির ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকুর নেতৃত্ব চার সদস্যের একটি প্রতিনিধি দল চীনে গেছেন। চীন সরকারের আমন্ত্রনে তারা তিন দিনের সফরে গতকাল রাতে চীনের উদ্দেশ্যে যাত্রা করেন। প্রতিনিধি দলে আরো আছেন মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যডভোকেট আসাদুজ্জামান আসাদ,আন্তর্জাতিক সম্পাদক হুমায়ুন কবির ও মেজর (আব.) নুর। জানা গেছে, প্রতিনিধিদলের সদস্যরা চীনের উচ্চপর্যায়ের নীতিনির্ধারকদের সাথে বৈঠক করবেন। তারা ১৭ নভেম্বর দেশে ফিরবেন।

উল্লেখ্য যে, গত ২৮ অক্টোবর চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে ৭ দিন সফর করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের ১৪ সদস্যের একটি প্রতিনিধিদল।তারপর বিএনপির পক্ষ থেকে চীন সরকারের সাথে যোগাযোগ করা হয়।