আবার এলো যে সন্ধ্যা

আপডেট : ১১ জুন ২০২০, ২০:১৬

চ্যানেল আইতে আজ বিকেল ৩টা ০৫ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘আবার এলো যে সন্ধ্যা’। এটি রচনা ও পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। এই টেলিফিল্মে দেখা যাবে মামুনুর রশীদ, ড. এনামুল হক, আবুল হায়াত, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম তাদের ব্যান্ড দল আবার এলো যে সন্ধ্যার অন্যান্য সদস্যদের নিয়ে হাজির হন একটি টিভি লাইভ শোতে। হারানো দিনের সদস্যদের আবার একসঙ্গে পেয়ে সবাই আনন্দে দিশেহারা হয়ে পড়েন। এ সূত্র ধরে টেলিফিল্মটির গল্প এগুতে থাকে। এ টেলিফিল্মে আরও অভিনয় করেছেন সুজাত শিমুল, শহীদুলাহ সবুজ, তিনু করিম, সাফা কবীর, মিশু সাব্বির, শহীদুলাহ সবুজ প্রমুখ।