এক আসনেই ৫২ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী

আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ০১:০৩

ইত্তেফাক রিপোর্ট

একটি আসনে ৫২ জন আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদনপত্র ক্রয় করেছেন। এ ঘটনায় রীতিমতো তোলপাড়ের সৃষ্টি হয়েছে। আসনটি হলো বরিশাল বিভাগের বরগুনা-১। এ আসনের বর্তমান এমপি হচ্ছেন এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। আসনটির সব পর্যায়ের প্রায় সব বড় নেতাই নৌকা পেতে মনোনয়ন ফরম কিনেছেন। আর মাত্র একটি আসনেই মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগের তহবিলে জমা পড়েছে সাড়ে ১৫ লাখ টাকা।

আওয়ামী লীগের দফতর সেল সূত্রে জানা গেছে, ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ-১ আসনে মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ৪০টি। রংপুরের কুড়িগ্রাম-৪ আসনে ৩০টি। নেত্রকোনা-১ ও ঝিনাইদহ-২ আসনে ২৬টি করে মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মনোনয়নপত্র বিক্রি হয়েছে মোট ২০টি।