নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ২ মাস কারাভোগের পর গতকাল মঙ্গলবার জামিনে মুক্তি পেয়েছেন। দুপুরে তিনি কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পান। বিএনপি নেতা আনোয়ার প্রধান বলেন, ‘সবগুলো মামলায় জামিন পাওয়ায় গতকাল সাখাওয়াত কারাগার থেকে মুক্তি পেয়েছেন। নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের মামলায় ৫ নভেম্বর শহরের চাষাঢ়া এলাকা থেকে সাখাওয়াতকে গ্রেফতার করে পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা।
