করোনা ভাইরাস সংক্রমণ রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তানোর উপজেলা প্রশাসনের উদ্যোগে পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করেন। সুশান্ত কুমার মাহাতো বলেন, রাস্তাঘাট, যানবাহন ও বাজারে যাদের মুখে মাস্ক দেখা যাবে না, তাদেরকে মাস্ক পরিয়ে দেওয়া হবে। এ কাজে স্বেচ্ছাসেবক সংগঠন স্বপ্নচারীর যুবকরা, উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা দায়িত্ব পালন করছে। প্রাথমিক পর্যায়ে তিন হাজার মাস্ক বিতরণ করা হবে।