নেত্রকোনায় হাওরের তিন কিলোমিটার সড়কের পাশে বৃক্ষ রোপণ

আপডেট : ১১ জুন ২০২০, ২১:৪০

নেত্রকোনা জেলায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় মদন উপজেলার হাওর এলাকায় বুধবার দিনব্যাপী বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করা হয়েছে। বেসরকারি সংগঠন বারসিক ও মদন উপজেলা প্রশাসনের সহযোগিতায় নেত্রকোনা শিক্ষা সংস্কৃতি, পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটি আয়োজিত হাওর এলাকায় এই কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম। মদনের হাওরের উচিতপুর ঘাট থেকে মদন আব্দুল আজিজ খান সরকারি কলেজ পর্যন্ত তিন কিলোমিটার রাস্তার দুই পাশে গাছের চারা রোপণ করা হয়। কৃষ্ণচূড়া, সোনালো (বান্দরলরি), পলাশ, শিমুল, জারুল গাছের চারা রোপণ করে রাস্তার দুই পাশের সৌন্দর্য বাড়ানো ও দেশীয় প্রাণবৈচিত্র্যকে সংরক্ষণের জন্য এই কর্মসূচি নেওয়া হয়।