ময়মনসিংহের সোনালী ব্যাংক ফুলবাড়ীয়া শাখায় তিন জন করোনা আক্রান্ত হওয়ায় বৃহস্পতিবার সকালে লাল নিশানা টানিয়ে ব্যাংকটি লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক ফরিদুর রহমান শাওন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ছিদ্দিক জানান, বুধবার (১০ জুন) ঐ ব্যাংকের তিন জনের করোনা রিপোর্টে পজিটিভ ধরা পড়ে। বৃহস্পতিবার সকালে ব্যাংক লকডাউন ঘোষণা করে ভবনে লাল নিশানা টানিয়ে দেওয়া হয়েছে। ১৪ দিন ঐ ব্যাংকের সকল লেনদেন বন্ধ থাকবে।
