উল্লাপাড়ায় ভুয়া ম্যাজিস্ট্রেট গ্রেফতার

আপডেট : ১১ জুন ২০২০, ২১:৪৫

উল্লাপাড়ায় বৃহস্পতিবার দুপুরে হাসমত আলী নামের এক ভুয়া ম্যাজিস্ট্রেটকে গ্রেফতার করেছে স্থানীয় জনতা। হাসমত সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সাতবাড়িয়া গ্রামের আকবর আলীর ছেলে।

ঘটনার সময় তিনি উপজেলার রাজমান বাজারে নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে বিভিন্ন দোকান থেকে টাকা আদায় করছিলেন। তার সঙ্গে আরো দুই জন সহযোগী ছিলেন। তারা দুই জন সে সময় পালিয়ে যায়।

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক নুরে আলম জানান, হাসমত আলীর কাছ থেকে ২ হাজার নগদ টাকা জব্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।