নীলফামারীর জলঢাকায় বিয়ের প্রলোভন দেখিয়ে অষ্টম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ করেছে এক যুবক। এ ঘটনায় ঐ স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে বুধবার রাতে কারিমুল হোসেন নামের এক যুবককে আসামি করে জলঢাকা থানায় ধর্ষণ মামলা করেন। মামলার প্রেক্ষিতে রাতেই অভিযুক্ত কারিমুলকে জলঢাকা বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে ঐ যুবক লেলিন নামে আরো একজন ঘটনার সঙ্গে জড়িত বলে জানালে তাকেও গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত দুই জনের বাড়ি জলঢাকা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বারঘরিপাড়া এলাকায়।
এ বিষয় জলঢাকা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, অভিযোগের প্রেক্ষিতে প্রথমে কারিমুলকে আটক করি এবং পরবর্তীতে লেলিনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে নীলফামারী জেলহাজতে পাঠানো হয়েছে।
