বিরামপুর উপজেলার আদিবাসী (সাঁওতাল) পল্লী বুচকি গ্রামে বৃহস্পতিবার বাবাকে হত্যা করেছে তার ছেলে আল বেনুস মুর্মু। পরে পুলিশ ঘাতক ছেলেকে আটক করে।
স্থানীয়রা জানান, বুচকি গ্রামের নাজরুশ মুর্মুকে (৬০) বৃহস্পতিবার ভোরে ঘুমন্ত অবস্থায় কাঠের পিঁড়ি দিয়ে আঘাত করে ছেলে বেনুস মুর্মু। এতে নাজরুশের মাথা ফেটে যায়। সকালে নাজরুশকে বিরামপুর হাসপাতালে চিকিত্সা দিয়ে দিনাজপুর হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, তাত্ক্ষণিক অভিযান চালিয়ে ঘাতক ছেলে আল বেনুস মুর্মুকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
