সাদিয়া আমরিন দোলা
সাদিয়া আমরিন দোলা এবার জেএসসি পরীক্ষায় মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা মো. দুলাল মল্লিক দৈনিক ইত্তেফাকের কালেকশন বিভাগে কর্মরত। তার মাতা মাহফুজা বেগম, দোলাইরপাড় উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা। দোলা ম্যাজিস্ট্রেট হতে চায়।
সামান্তা তামরিন আহমেদ
সামান্তা তামরিন আহমেদ পূন্যিকা জেএসসি পরীক্ষায় দিনাজপুর বোর্ডের আওতাধীন রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হতে জিপিএ-৫ পেয়েছে। পূন্যিকা রংপুর শহরের মুন্সীপাড়ার বাসিন্দা ব্যবসায়ী খন্দকার তানমিম আহমেদ ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রংপুর আঞ্চলিক কেন্দ্রে কর্মরত এলিজা আখতারের কন্যা।
