নিয়ামতপুর বাজারের একাধিক গলির সংস্কার প্রয়োজন

আপডেট : ১১ জুন ২০২০, ২১:৫০

কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলাধীন নিয়ামতপুর বাজারের মোরগমহল, আনাইজমহল, পাটমহল এবং করিম ডাক্তারের চেম্বার থেকে দুধমহল পর্যন্ত প্রধান গলি­গুলো খানাখন্দে ভরপুর। বৃষ্টির দিনে কাদাপানি ভেঙে লোকজনের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হয়। কখনো ভারী বৃষ্টিপাতে জলাবদ্ধতা দেখা দেয়। বিশেষ করে বৃষ্টির দিনে আনাইজমহলে জলাবদ্ধতা লেগেই থাকে। অথচ প্রত্যেক গলি­র দুই পাশেই বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। এছাড়াও গলিগুলোতে ধান, পাট ও সবজি বোঝাই যান চলাচল করে থাকে এবং নিত্য দূরদূরান্ত থেকে ছুটে আসা পাইকারি ও খুচরা ক্রেতা-বিক্রেতাগণ নানারকম ভোগান্তির শিকার হচ্ছেন। এ পরিস্থিতিতে জনস্বার্থে গলিগুলো সংস্কারের জন্য সংশ্লুুি­ষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মোহাম্মদ আবদুল্ল­াহ

ভাটিয়া পূর্বপাড়া, নিয়ামতপুর, করিমগঞ্জ, কিশোরগঞ্জ