করোনা চিকিত্সায় বহির্বিশ্বে প্লাজমা থেরাপি বেশ কাজে দিয়েছে। আমাদের দেশেও শুরু হয়েছে প্লাজমা থেরাপি। এ চিকিত্সার ক্ষেত্রে করোনায় আক্রান্ত ব্যক্তি সুস্থ হওয়ায় পর তার দেহে যে অ্যান্টিবডি তৈরি হয় সেই অংশের সাহায্যে অন্য আক্রান্ত ব্যক্তিও সুস্থ হচ্ছে। অর্থাত্ সুস্থ হওয়া ব্যক্তিই পারবে প্লাজমা দানের মাধ্যমে আক্রান্ত ব্যক্তিকে সুস্থ করতে। প্লাজমা দানে কোনো রকম ক্ষতি নেই। সুস্থ হওয়া ব্যক্তিরা আশা রাখি এগিয়ে আসবেন, সুস্থ হবে আরো অনেক মানুষ। আমরা সুস্থ পৃথিবী দেখতে চাই, সুস্থ ও মানবিক সমাজ দেখতে চাই। ঐক্যবদ্ধ মানবিক সমাজ পারবে করোনা মহামারি থেকে আমাদের সুন্দর পৃথিবীর পথ দেখাতে। পরিশেষে, প্লাজমা দানে উত্সাহিত করুন; করোনা রোগীর প্রতি যত্নশীল হোন।
কামরুল হাসান কামু
শিক্ষার্থী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ
