বৈশ্বিক মহামারি করোনার কারণে সমাজের সব শ্রেণিপেশার মানুষ অর্থনৈতিকভাবে নাস্তানাবুদ। বিশেষ করে শ্রমজীবীরা জীবন রক্ষায় হিমশিম খাচ্ছে। তারই মধ্যে চাকরিচ্যুতির শিকার হওয়া বাড়িয়ে দিচ্ছে বিড়ম্বনা। তাই ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন শ্রমিকরা। তারই অংশ হিসেবে গতকাল নারায়ণগঞ্জে স্থানীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন শ্রমিকরা। —ছবি :তাপস সাহা
