করোনায় জাপার কেন্দ্রীয় নেতা বাবুলের মৃত্যু

আপডেট : ১১ জুন ২০২০, ২১:৫৪

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যানের উপদেষ্টা ও দলটির ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা বাহাউদ্দিন আহমেদ বাবুল (ইন্নালিল্লাহি ... রাজিউন)। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। গতকালই বাদ জোহর উত্তরার মালেকাবানু মসজিদে নামাজে জানাজা শেষে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। বাবুলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাপার চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের।