শহিদ জননী সাহান আরা বেগমের রুহের মাগফেরাত কামনায় বিসিসির বিশেষ দোয়া মাহফিল

আপডেট : ১১ জুন ২০২০, ২১:৫৭

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী), বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর সহধর্মিণী ও বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর মাতা সাহান আরা বেগমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। গতকাল বৃহস্পতিবার বাদ জোহর নগর ভবনে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর, দলের সাবেক সিনিয়র সহসভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম, বিসিসির ১ নম্বর প্যানেল মেয়র গাজী নাইমুল হোসেন লিটু ও ২ নম্বর প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকনসহ কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গত ৮ জুন রাত সাড়ে ১১টায় ঢাকার একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন ১৫ আগস্ট কালো রাতের সাক্ষী ও ঘাতকের বুলেটবিদ্ধ হয়ে প্রাণে বেঁচে যাওয়া সাহান আরা বেগম। ঐ দিন তার কোলে থাকা শিশুপুত্র সুকান্ত আবদুল্লাহ ও শ্বশুর তত্কালীন মন্ত্রী আব্দুর রব সেরনিয়াবাতসহ ঐ পরিবারের অনেকেই শহিদ হন।