নয়াপল্টনে যা হচ্ছে আচরণবিধির লঙ্ঘন নয়: ইসি রফিকুল ইসলাম

আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ০১:০৩

ইত্তেফাক রিপোর্ট

নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেছেন, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়ন বিক্রি নিয়ে যা হচ্ছে, তা নির্বাচন আচরণ বিধির লঙ্ঘণ নয়। গতকাল রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে তিনি এসব কথা বলে।

রফিকুল ইসলাম তার বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেন, সারা বাংলাদেশের প্রতি আসন থেকে তিন জন করেও যদি নমিনেশন নিতে আসে তাহলে ৯০০ জন হয়। আর তাদের সঙ্গে যদি দুই জন করে আসে তাহেল ১৮’শ জন হয়। তাহলে নয়শত ও ১৮০০ মিলে হয় ২৭০০। ধরি এই তিন হাজার লোক এই কর্যালয়ের সামনে থাকেবে। এটাতো আচলবিধি লঙ্ঘন নয়।

রফিকুল ইসলাম বলেন, এটাকে যদি আপনারা লিখেন আচরণ বিধি লঙ্ঘন হচ্ছে এটা লিখেন, তাতে নিজের প্রতি অন্যয় করবেন। নিজের বাস্তবতার প্রতি অন্যয় করবেন। মানুষের প্রতি অন্যয় করবেন। বিএনপির প্রতি অন্যায় করবেন। এদিকে মনোনয়ন ফরম বিক্রি নিয়ে লোক সমাগত আচরণ বিধির লঙ্ঘণ না হলেও মিছিল, শোাডাউনকে আচরণ বিধির লঙ্ঘন বলছে ইসি। যে কারণে আইজিপি মঙ্গলবার এক নির্দেশনায় আচরণ বিধি লঙ্ঘন প্রতিপালনের বিষয়টি নিশ্চিত করতে বলেছে।

।