সিট খালি নেই। তাই কিছুদিন পরে এই শিশুকে ভর্তির জন্য পরামর্শ দিয়েছেন চিকিত্সক। তাই তার মা আত্মীয়স্বজনদের কাছে ফোন করে তাদের বাসায় দুই এক দিন থাকার জন্য আবেদন করেন। এই ফাঁকে হার্টের রোগী ক্লান্ত শিশুটি ঘুমিয়ে পড়েছে হাসপাতালের গেটে। তবে মহামারি করোনার ডরে কেউ বাসায় স্থান দিতে রাজি হয়নি। অবশেষে শিশু রাজিয়াকে নিয়ে তার মা ফিরে যান গাজীপুরের শ্রীপুরে গ্রামের বাড়িতে। ছবিটি গতকাল শিশু হাসপাতালের —আব্দুল গনি