জাফরুল্লাহ চৌধুরীর নিউমোনিয়ার উন্নতি

আপডেট : ১১ জুন ২০২০, ২৩:৫৬

করোনা ভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর নিউমোনিয়ার ধীরে ধীরে উন্নতি হচ্ছে। অক্সিজেন গ্রহণের মাত্রাও কমে আসছে। গণস্বাস্থ্য নগর হাসপাতালের চিকিত্সক অধ্যাপক মামুন মোস্তাফীর বরাতে গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ গতকাল বৃহস্পতিবার একথা জানান।

ফরহাদ জানান, তবে জাফরুল্লাহ চৌধুরীকে নিয়মিত ডায়ালাইসিস, পরিমিত অ্যান্টিবায়োটিক ও বিশেষায়িত ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে। ৭৯ বছর বয়স্ক এই মুক্তিযোদ্ধা চিকিত্সকের শারীরিক অবস্থা অবনতি হয় গত ৪ জুন। শনিবার থেকে উন্নতি হতে থাকে। ইতিমধ্যে তার চিকিত্সার জন্য দেশি-বিদেশি চিকিত্সকদের সমন্বয়ে একটি অনলাইন মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।