আয়কর রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে জটিলতার কথা বলা হচ্ছে দীর্ঘদিন থেকেই। বিশেষত এই ফরম কয়েক পাতার হওয়ায় এবং অনেক তথ্যের উত্তর দিতে হতো। এটি সহজ করার দাবি ছিল দীর্ঘদিনের। সরকারের পক্ষ থেকেও এ বিষয়টি নিয়ে কথা বলা হচ্ছিল। অবশেষে আয়কর রিটার্ন দাখিলের এ ফরম এক পাতায় আনার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী।
একই সঙ্গে এটি সহজ করার কথাও জানিয়েছেন। ফলে করদাতাগণ সহজে আয়কর রিটার্ন দাখিল ও আয়কর প্রদান করতে পারবেন বলে নিজের আশার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী।
