করোনা ভাইরাস মহামারীর করণে এ বছর সৌদি আরবে সীমিত আকারে অনুষ্ঠিতব্য হজে অংশ নেবে না মালয়েশিয়া। দেশটির সরকার নাগরিকদের হজ পালনে নিষেধাজ্ঞা দিয়েছে। গতকাল নিষেধাজ্ঞা জারির কথা জানিয়ে দেশটির ধর্মমন্ত্রী জুলকিফলি মোহাম্মদ আল-বাকরি বলেন, আমি আশা করি হজে যেতে আগ্রহীরা ধৈর্য ধারণ করবেন ও সরকারের এ সিদ্ধান্ত মেনে নেবেন। আগামী বছর থেকে তারা হজ পালন করতে পারবেন। এই সিদ্ধান্তে এ বছরের জন্য নির্বাচিত ৩১ হাজার ৬০০ মানুষের হজযাত্রা বাতিল হতে পারে। এর আগে এমন পদক্ষেপ নিয়েছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া। -ফ্রি মালয়েশিয়া টুডে
