অনলাইনে রিটার্ন দাখিলে পাওয়া যাবে ২ হাজার টাকা

আপডেট : ১২ জুন ২০২০, ০০:১০

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে উত্সাহিত করতে ২ হাজার টাকা রেয়াত দেওয়ার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে দেশে প্রায় ৫০ লাখ টিআইএনধারী থাকলেও রিটার্ন দাখিল করেন মাত্র ২০ থেকে ২২ লাখ। এনবিআর মনে করছে, নতুন এ ব্যবস্থায় মানুষ রিটার্ন দাখিলে উত্সাহিত হবে। বিশেষ তরুন শ্রেনী অনলাইনে রিটার্ন দাখিলে উত্সাহিত হবে।