উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, তিনি পরমাণু নিরস্ত্রীকরণের ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। তবে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা অব্যাহত রাখলে বিকল্প চিন্তা করতে হবে বলে তিনি সতর্ক করেছেন। গতকাল মঙ্গলবার বছরের প্রথম দিনে বার্ষিক পরিকল্পনা প্রকাশের সময় তিনি এই সতর্কবার্তা দেন। খবর বিবিসি ও আল জাজিরা’র
৩০ মিনিটের ভাষণে কিম জং উন বলেন, তিনি পরমাণু নিরস্ত্রীকরণে দ্রুত পদক্ষেপ নিতে চান। তবে এজন্য যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করতে হবে। তাদের অঙ্গীকার রক্ষা করতে হবে। কিম বলেন, উত্তর কোরিয়ার বিকল্প কোনো পথ নেই। তবে আমাদের সার্বভৌমত্ব রক্ষায় নতুন পথ খুঁজতে হবে। যুক্তরাষ্ট্র যদি উত্তর কোরিয়ার জনগনের ধৈর্য্যের বাঁধ ভেঙে ফেলে এবং আমাদের ওপর নিষেধাজ্ঞা অব্যাহত রাখে তাহলে নতুন পথই খুঁজতে হবে। তিনি গত বছরের জুনে সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করে বলেন, আবারো তিনি একই ধরনের বৈঠক করতে চান।
