এই সময়ের ছড়া

করোনা-কভিদ

আপডেট : ১২ জুন ২০২০, ২১:৪২

কভিদের শত্রু আমি

করোনার কংসমামা,

পাইবেক অমন আরো

ঘাঁটিলেই বংশনামা।

 

তাই তো করোনা-কভি

খোঁজে না আমার ছবি।

এ সুখে গাইছি গানা,

পুষে যাই বেড়ালছানা।

ছানাটির লেজটি বাঁকা,

করোনার আওয়াজ ফাঁকা।

আওয়াজের সুরটি ভালো,

দেখি তাই আশার আলো।