মুকসুদপুরে দুই পক্ষের সংঘর্ষে মুক্তিযোদ্ধা নিহত

আপডেট : ১২ জুন ২০২০, ২১:৪৭

মুকসুদপুরে সুদের কারবারের টাকা ভাগবাঁটোয়ারা নিয়ে সংঘর্ষে মুক্তিযোদ্ধা সাহেব আলী খন্দকার (৬০) নিহত ও কমপেক্ষ ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে মুকসুদপুর উপজেলার পশারগাতী ইউনিয়নের কাওয়ালদিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে? পশারগাতী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু রাসেল শিমুল জানান, দুই পক্ষের টাকা ভাগ করে দেওয়ার দায়িত্ব দেওয়া হয় মুক্তিযোদ্ধা সাহেব আলী খন্দকারের ওপর। সাহেব আলী খন্দকার টাকা পাওনাদারদের ভাগ করে দেন। শুক্রবার সকালে এ নিয়ে দুই পাড়ার লোকজন সংঘর্ষে লিপ্ত হয়।

মুকসুদপুর থানার ওসি মীর্জা আবুল কালাম আজাদ বলেন, মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।