প্রখ্যাত ইসলামী আলোচক মাওলানা হাফেজ তোফাজ্জল হোসেন (৬২) ভৈরবী ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। গত বৃহস্পতিবার দুপুরে তিনি তার গ্রামের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার রামনগরে হঠাত্ স্ট্রোক করলে ঢাকায় আনার পথে হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, দুই পুত্র, দুই কন্যা ও নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়স্বজন রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ এশা তার প্রতিষ্ঠিত রামনগর রহমানিয়া মাদরাসা প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দীর্ঘ সময় কিশোরগঞ্জের ভৈরব বাসস্ট্যান্ড মেহেরচাঁন জামে মসজিদে খতিব ছিলেন।
