ক্যাপসন নিউজ২

আপডেট : ১২ জুন ২০২০, ২২:০৮

নেত্রকোনা : নেত্রকোনা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম মঈনপুর এলাকার মৌজা সড়কের অর্ধকিলোমিটার অংশ ভেঙে গিয়ে সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়কটি সংস্কার বা নতুন করে নির্মাণের জন্য পৌর কর্তৃপক্ষের কাছে আবেদন করা হলেও এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। তবে এই ওয়ার্ডের কমিশনার শফিকুল ইসলাম খান খোকন জানান, সড়কটি সংস্কারের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। মেয়র নজরুল ইসলাম খানও বলেন, সড়কটি পাকা করার জন্য ইতিমধ্যে প্রাক্কলন তৈরি করা হয়েছে। অচিরেই সড়ক নির্মাণের কাজ শুরু করা হবে     — ইত্তেফাক