কালিয়াকৈরে পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুর গ্রেফতার

আপডেট : ১২ জুন ২০২০, ২২:০৯

গাজীপুরের কালিয়াকৈরে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী লম্পট শ্বশুরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় নির্যাতিতের বড়ো বোন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, উপজেলার নলুয়া গ্রামের আমির হোসেনের পুত্র রাজিব হোসেনের সঙ্গে চার মাস আগে পার্শ্ববর্তী টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার পেকুয়া বাঁশতলী গ্রামের ওই মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকেই লম্পট শ্বশুর আমির তার পুত্রবধূকে কুপ্রস্তাবসহ বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। একপর্যায়ে বৃহস্পতিবার  রাতে স্বামী রাজীব হোসেনের অনুপস্থিতিতে শ্বশুর ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় পুত্রবধূ প্রতিবাদ করলে শ্বশুর তাকে নির্যাতন করে। নির্যাতনে সে অজ্ঞান হয়ে পড়লে এলাকাবাসী শ্বশুরকে আটক করে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে শ্বশুরকে গ্রেফতার করে নিয়ে যায়। আহত পুত্রবধূকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।