ফতুল্লার পঞ্চবটি থেকে ভোলাইল পর্যন্ত সড়কটি সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে ‘মানবতার মানুষ’ নামের একটি সংগঠন। গতকাল শুক্রবার ভাঙা ও পানিবন্দি সড়কটির পাশে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অচল রাস্তা সচল ও যানজট এড়াতে স্থানীয় সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের দৃষ্টি আকর্ষণ করেন। এতে উপস্থিত ছিলেন সংগঠনটির আহ্বায়ক ও চিফ এডমিন, এস এম আরিফ উল্লাহ আরিফ, মডারেটর শুভ, ইমরান, আলামিন, মোতালেব, নিলয়, হিমেল মাদবর প্রমুখ।
