মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, তার স্ত্রী ও একান্ত সচিব করোনায় আক্রান্ত

আপডেট : ১২ জুন ২০২০, ২২:৪৮

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানু ও মন্ত্রীর একান্ত সচিব (পিএস) হাবিবুর রহমান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার রাতে জেলা প্রশাসক আরো জানান, করোনা উপসর্গ নিয়ে বৃহস্পতিবার তাদের পরীক্ষা করা হয়। শুক্রবার তাদের দেহে কোভিড-১৯ পজিটিভ ফলাফল পাওয়া যায়। তারা তিন জনই চিকিত্সকের পরামর্শ অনুযায়ী বাসায় চিকিত্সা নিচ্ছেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ জানান, মন্ত্রী নিজের ও আক্রান্তদের দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।