চাটমোহর (পাবনা) :এবার এই এলাকায় বোরো ধানের বাম্পার ফলন হলেও বৃষ্টি ও জোয়ারের পানিতে তলিয়ে গেছে শত শত বিঘা পাকা ধানের জমি। অনেকেই আধাপাকা ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত হয়ে পড়েছেন। ছবিতে বিলের ডুবে যাওয়া ধান কেটে এক কৃষক তার নিজের উদ্ভাবিত পলিথিন ব্যাগের নৌকায় বোঝাই করে ডাঙায় নিয়ে যাচ্ছেন। মোটা পলিথিন জোড়া লাগিয়ে বাতাস দিয়ে ফুলিয়ে তৈরি করা হয়েছে এই নৌকা —ইত্তেফাক