ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দলতপুর গ্রাম ছাগল বিক্রির ৩০০ টাকার জন্য আমিরুল ইসলাম (৪০) নাম এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আমিরুল ইসলাম দলতপুর গ্রামের জবদ বিশ্বাসের পুত্র। সামছুল হাসন নামে একজন জানান, ছাগল বিক্রির টাকা নিয়ে শুক্রবার সন্ধ্যার দিকে আমিরুলকে কুপিয়ে জখম করে শাহিন। তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার কিছুক্ষণ পর তিনি মারা যান। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিত্সক ডা. আহসান হাবিব জানান, মাথা, বুকে ও পিঠে প্রায় সাত/আটটি কুপের জখম করার চিহ্ন ছিল। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনার পর সে মারা যায়।
