হাজীগঞ্জে করোনা উপসর্গে আরও একজনের মৃত্যু

আপডেট : ১৩ জুন ২০২০, ০৪:৩৩

শুক্রবার চাঁদপুরের হাজীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে আরও একজন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে উপজেলায় করোনা উপসর্গে ৪০ জন নিহত হলো। 

উপজেলার ৪নম্বর কালচোঁ দক্ষিণ ইউনিয়নের মাড়ামুড়া গ্রামের মরিয়ম বেগম(৫৫) নামে এক গৃহিণী করোনা উপসর্গে শুক্রবার দুপুর ১২ টায় মারা যান।

তিনি ওই বাড়ির মৃত মোহাম্মদ উল্লাহ স্ত্রী । ৪নম্বর কালচোঁ দক্ষিণ ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে মরহুমাকে দাফন করা হবে।

ইত্তেফাক/কেকে