যুক্তরাজ্যকে ছাড়িয়ে করোনা ভাইরাসে সর্বোচ্চ মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় স্থানে এখন ব্রাজিল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা ভাইরাসে নতুন করে ৯০৯ জন প্রাণ হারিয়েছেন।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৪১ হাজার ৮২৮ জন। শুক্রবারও ব্রাজিলে নতুন করে ২৫ হাজার ৯৮২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৮ লাখ ২৮ হাজার ৮১০ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ লাখ ৬৫ হাজার ৬৩ জন।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে যে ব্রাজিলের স্বাস্থ্য ব্যবস্থার করোনা পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করা হচ্ছে। ব্রাজিলের কিছু কিছু জায়গায় নিজেদের সামর্থের চেয়ে ৮০ শতাংশ বেশি আইসিইউ বেডের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। রয়টার্স।
ইত্তেফাক/এআর
