জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য,সাবেক মন্ত্রী, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
একশোক বার্তায় ডেপুটি স্পিকার বলেন, মোহাম্মদ নাসিমের মৃত্যুতে দেশ এক সাহসী রাজনৈতিক যোদ্ধাকে হারালো। তিনি নিষ্ঠা ও উদারতার সাথে আজীবন দেশর মানুষের জন্য রাজনীতি করে গেছেন। তার মৃত্যু দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি।
ডেপুটি স্পীকার মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
গত ১ জুন জ্বর-কাশিসহ করোনাভাইরাসের লক্ষণ নিয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন। রাতে করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। শুক্রবার ভোর সাড়ে ৫টায় মোহাম্মদ নাসিমের ব্রেন স্টোক করেন। কয়েক ঘণ্টায় তার অস্ত্রোপচার সফল হয়। সফল অস্ত্রোপচার হলেও তার মাথার ভেতরে বেশ কিছু রক্ত জমাট বাধা ছিল। স্ট্রোকের পর থেকেই তিনি অচেতন অবস্থায় ভেন্টিলেশন সাপোর্টেই ছিলেন। আজ (১৩ জুন) সকালে তিনি মারা যান।
ইত্তেফাক/আরএ
