‘নির্মাতা’ আরিফিন শুভ

আপডেট : ১৩ জুন ২০২০, ২০:৩৩

বিনোদন ডেস্ক

 

করোনা ভাইরাসের প্রভাবে ঘরে বসেই সময় কেটেছে তারকাদের। অনেকে এই সময়টা ভিন্ন কোনো কাজে সম্পৃক্ত ছিলেন। এবার চিত্রনায়ক আরিফিন শুভ এমন এক ঘটনা নিয়ে সামনে এলেন।

কোরবানির ঈদ, করোনার বর্তমান পরিস্থিতি যা তাতে এই ঈদেও হল খুলবে কি-না তা অনিশ্চিত। এমন পরিস্থিতিতে দর্শকদের থেকে দূরে থাকতে চান না আরিফিন শুভ। তাই আসছে ঈদেও ব্যতিক্রমী আয়োজন নিয়ে হাজির হবেন এই নায়ক। গত ঈদে গান নিয়ে হাজির হলেও এবারের ঈদে তথ্যচিত্র নিয়ে হাজির হবেন তিনি। ‘মিশন এক্সট্রিম’ ছবিটির জন্য ২ বছর অন্য কোনো ছবিতে কাজ করেননি আরিফিন শুভ।

শুটিংয়ের আগে দীর্ঘ ৯ মাস প্রস্তুতি নিয়েছেন। ওজন কমিয়েছেন ১২ কেজি। এর পেছনে খাদ্যাভ্যাস, ঘুমের সময় পরিবর্তন, ইনজুরিতে পড়া, হতাশাগ্রস্ত হওয়া এসব নিয়ে একটা তথ্যচিত্র নির্মাণ করছেন বলে জানান শুভ।  তিনি আরও জানান, এরইমধ্যে তথ্যচিত্রটির সম্পাদনার কাজ শেষ হয়েছে। কোরবানির ঈদে এই তথ্যচিত্রটি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করবেন আরিফিন শুভ। এদিকে আরিফিন শুভ জানান, দ্বিতীয় গানের প্রস্তুতি নিচ্ছেন তিনি। সুরকার-গীতিকারের নাম এখনই প্রকাশ করতে চান না। তবে শুভ জানান, গানের সংগীতায়োজন করবেন ওপার বাংলার কেউ। সব কাজ শেষে শিগগিরই প্রকাশ করতে চান গানটি। অন্যদিকে, কিছু নিয়ম মেনে সিনেমার কাজ শুরু হলেও আপাতত শুটিংয়ে ফিরতে চান না ঢালিউডের জনপ্রিয় এ নায়ক।