কুষ্টিয়ায় বিদ্যুতের যাওয়া আসায় জনজীবন অতিষ্ঠ

আপডেট : ১৩ জুন ২০২০, ২১:১৯

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় বিদ্যুত্ গ্রিড উপকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হওয়ার পর নতুন ট্রান্সফরমার প্রতিস্থাপন সত্ত্বেও যাচ্ছে না লোডশেডিং। শুক্রবার পূর্ব ঘোষণা দিয়ে রক্ষণাবেক্ষণ কাজের জন্য ভোর ৬টা থেকে সকাল ১১টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা পুরো শহরে বন্ধ ছিল বিদ্যুত্ সরবরাহ। কিন্তু পরদিনই গতকাল শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আবার টানা তিন ঘণ্টা পুরো শহরে বন্ধ ছিল বিদ্যুত্। এছাড়া প্রতিদিনই গড়ে তিন-চারবার বিদ্যুত্ আসা-যাওয়া করে। ফলে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। হাসপাতাল-ক্লিনিকসহ অন্য কেন্দ্রগুলোতেও স্বাস্থ্যসেবা মারাত্মক ব্যাহত হচ্ছে। ওয়েস্ট পাওয়ার জোন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী প্রণব দেবনাথ জানান, গ্রীড উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনাটি ছিল দুর্ঘটনা। তবে রক্ষণাবেক্ষণের কাজসহ যান্ত্রিক ট্রিপের কারণে বিদ্যুত্ সরবরাহ মাঝে মাঝে বন্ধ হচ্ছে।