নীলফামারীতে ঢ্যাঁড়শ খেত থেকে লাশ উদ্ধার

আপডেট : ১৩ জুন ২০২০, ২১:২০

নীলফামারী প্রতিনিধি

সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের উত্তরাশশীর গ্রামের একটি ঢ্যাঁড়শ খেত থেকে শনিবার আমিনুর রহমান নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে ঐ গ্রামের কোরানীপাড়ার মৃত আসান উদ্দীনের ছেলে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোমিনুল ইসলাম জানিয়েছেন, তার গলায় রশি পেঁচানোর দাগ ছিল। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মরদেহ নীলফামারী আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।