ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা
ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা.জান্নাতুল ফেরদৌস করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার এ তথ্য নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. হালিমা খানম জানান, তার শরীরে করোনা উপসর্গ পরিলক্ষিত হওয়ায় নমুনা সংগ্রহ করা হয়। প্রথমে তা রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে, সেখানে পজিটিভ রেজাল্ট পাওয়া যায়। পরে নিশ্চিত হওয়ার জন্য ঐ নমুনা আবার ঢাকা আইইডিসিআরে পাঠানো হয়। শনিবার সেখানেও তার শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়। তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে আছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।
